বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলে এসেছে শেষ প্রান্তে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) ফাইনালে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই ম্যাচের আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইজমানির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য ৫ লাখ টাকা পুরস্কার রাখা হয়েছে। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *