এ্যাপোলো ইনস্টিটিউটে এইচএসসি (বি.এম.টি) ২০২৫ পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজে ২০২৫ সালের এইচএসসি (বি.এম.টি) পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ ২৩ জুন, সোমবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকগণ, অধ্যয়নরত শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

কলেজের অধ্যক্ষ এ. আর. এম. শামছুর রহমান এর সভাপতিত্বে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সাফল্যের জন্য শুভ কামনা জানান।

অনুষ্ঠানের শেষাংশে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *