ধামরাইয়ে ঔষধ কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

গুলজার মাহমুদ

ধামরাই(ঢাকা)প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে একমি ল্যাবরেটরিজের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় কারখানার ভেতরে নির্মাণাধীন ভবনে এই নির্মম ঘটনা ঘটে।মৃতরা হলেন- গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার রিভাইদপুর এলাকার মো. সালাম (৪২) ও মমিন (৩০)। আহতরা হলেন- একই এলাকার মো. শরিফুল (২৮) ও মো. মোস্তফা (৩০)। হতাহতরা ভবন নির্মাণের পাইলিংয়ের শ্রমিক ছিলেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম গনমাধ্যমকে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তারা। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *