ভালুকায় শিশু যৌন পাচার প্রতিরোধে সেমিনার

ময়মনসিংহের ভালুকায় আভ্যন্তরীণ শিশু যৌন পাচার প্রতিরোধে সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা রূপান্ত ‘র সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

১৯মে (সোমবার) আয়োজিত সেমিনারে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তফা কামাল, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, চেয়ারম্যান বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ছামছুল হোসাইন, হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম মানিক, ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো: আব্দুল হালিম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিষদ মসজিদের খতিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সেমিনার বাস্তবায়ন সহযোগী বেসরকারি সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু, জেলা সমন্বয়কারী, রূপান্তর, ময়মনসিংহ কামরুজ্জামান রানা, ফিল্ড সমন্বয়কারী জাকির হাসান, মনিটরিং অফিসার, রূপান্তর, সুমিত শাহারিয়ার প্রমুখ।

বাংলাদেশের অভ্যন্তরীণ শিশু পাচার এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষায় বেসরকারি সংস্থা রূপান্ত’র এর আয়োজিত সেমিনারে বক্তার বলেন, বিভিন্নভাবে শিশু যৌন পাচার হচ্ছে। প্রাচারকৃত অনেকের জায়গা হয় পতিতালয়ে। এ ভয়ংকর ব্যবসায় বাদ যাচ্ছে না শিশুরাও। কেননা, ভিক্ষাবৃত্তির অন্যতম মাধ্যম শিশুরাই। এ ছাড়া অর্থনৈতিক কারণ ছাড়াও শিশুরা নানাভাবে ঝুঁকির মুখে পড়ছে। শিশুর প্রতি যৌন নিপীড়ন নানাভাবে ঘটতে পারে, আবার এই শিশুদের পারিবারিক ও সামাজিক অবস্থানের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন চক্র পাচারের ফাঁদে ফেলে থাকে। গ্রাম-গঞ্জের যেকোনো সামাজিক অবস্থান এবং যেকোনো বয়সের শিশুরা যৌন নিপীড়ন ও পাচারের শিকার হতে পারে। শিশু পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষই আজকের এই সেমিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *