ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের ব্যাতিক্রমী ঈদ উদযাপন 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের আপ্যায়নে এবার আনন্দ উচ্ছ্বাস আর খুশির বার্তায় এক ভিন্নতা এনেছে।

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইতুল কুরআন মাদরাসায় তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, এতিম, পথশিশু, প্রতিবন্ধী, দরিদ্র ও সমাজের অবহেলিত মানুষদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়।

এরপর এসব সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়, যা তাদের ঈদ আনন্দকে আরও পূর্ণতা দেয়। উপহার পেয়ে শিশু-কিশোরদের মুখে হাসি ফুটে ওঠে, আর প্রবীণরা এমন মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন উপজেলা জামায়াতের আমির মনজুরুল ইসলাম মঞ্জু, বায়তুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম চাটগামী, ইসলামপুর মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আয়াতুল্লাহ রংপুরিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *