এনসিপির যুগ্ম সদস্য সচিব বলেন ভালুকার ডা.জাহিদুল ইসলাম

হাবিব জিহাদী, ভালুকা,(ময়মনসিংহ) : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের ভালুকার ডা.জাহিদুল ইসলাম, যিনি এর আগে জাতীয় নাগরিক কমিটি এবং যুব উন্নয়ন সেলের টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।
ডা.জাহিদুল ইসলাম রাজনৈতিক কর্মী ও একজন চিকিৎসক হিসেবে বরাবরই ছাত্রদের দাবি দাওয়া, অধিকার আদায়ে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলন, সীমান্ত হত্যার বিচারের আন্দোলন, আবরার ফাহাদের শাহাদাতের পর আগ্রাসন বিরোধী আন্দোলনসহ ফ্যাসিবাদী আমলে প্রত্যেকটি গণ প্রতিরোধ আন্দোলনে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন।
দায়িত্ব প্রাপ্তির পর তিনি বলেন, “আমরা শিকড়ে ফিরে যেতে চাই, জাতীয় নাগরিক পার্টিকে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যেতে চাই। বাংলাদেশপন্থী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ধারার রাজনীতি গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ দেশের মানুষের নতুন করে নাগরিক হবার, রাষ্ট্রের মালিকানা বুঝে পাবার সংগ্রামে শামিল থাকতে চাই।”

কেন্দ্রীয় কমিটি ঘোষণার আগে তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানস্থলে দেশের সবকটি বিভাগ থেকে স্লোগানে-মিছিল নিয়ে জড়ো হয় ছাত্র-জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *