ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া, গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ই আগষ্ট) উপজেলার হবিরবাড়ী সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানটির আয়োজন করেন।

এসময় বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে আনার দাবী জানানো হয়। এছাড়াও ১৫ই আগষ্ট নিঃসংস ঘটনার নেপথ্যে ব্যাক্তিদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।

সভায় আরো অংশ নেন , স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনু,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, কেন্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, যুবলীগের সভাপতি আনিসুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাজুল হক পারুল,হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মহন, সাবেক ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির, প্রমুখ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *