
আনোয়ার হোসেন তরফদার স্টাফ রিপোর্টার : বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলার পিপি এ্যাড: আনোয়ার আজিজ টুটুল।
শনিবার দিনব্যাপী উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোকসেদুল ইসলাম ইকবাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সদস্য সানাউল্লাহ, ফকির মামুনসহ পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
