ছাত্রলীগ নেতা ইমরানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: 

বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ এর নির্দেশে বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান হাসান রাজুর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ছাত্রনেতা ইমরান হাসান রাজু বলেন,গাছের প্রয়োজনীয়তা আমাদের কাছে অপরিসীম। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না। গাছ থাকার কারণেই আমরা অক্সিজেন পাই, শ্বাস প্রশ্বাস নিতে পারি স্বচ্ছন্দে। তাছাড়া গাছের উপস্থিতি বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। তাই পরিবেশ বাচাতে বেশী বেশী গাছ লাগান।

এ সময় ছাত্রলীগের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *