ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ভোলায় মোটরসাইকেল ও ন‌সিম‌নের সংঘ‌র্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলো, মো. নেছার উদ্দিন (১৮) ও মো. ইমন (১৭)। এ ছাড়া আহত হয়েছে মো. সিয়াম (১৯)।নেছার উদ্দিন বোরহানউ‌দ্দিন উপ‌জেলার বড় মা‌নিকা ইউ‌নিয়‌নের মা‌নিকা গ্রা‌মের মো. ইলিয়াস হো‌সে‌নের ছে‌লে। ও ইমন চরফ‌্যাশন উপ‌জেলার দুলারহাট থানার নীলকমল ইউ‌নিয়‌নের নীলকমল গ্রা‌মের মো. কামাল হো‌সে‌নের ছে‌লে। তারা বোরহানউদ্দিনের একটি মাদরাসার ছাত্র ছিল। নিহতদের স্বজন ও প্রত‌্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপু‌রের দি‌কে ইম‌নের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার নীলকমল ইউনিয়নে বেড়া‌তে আসেন নেসার ও আহত সিয়াম। পরে বি‌কালের দি‌কে তিন বন্ধু মি‌লে একটি মোটরসাই‌কেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ঘ‌ুর‌তে বের হন। তারা চরফ‌্যাশন পৌরসভার এলাকার নতুন বাসস্ট‌্যান্ড-সংলগ্ন ভোলা-চরফ‌্যাশন সড়‌কে আস‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ন‌সিম‌নের সঙ্গে তাদের মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এ সময় তারা তিনজনই মোটরসাই‌কেল থে‌কে ছিট‌কে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক ইমনকে মৃত ঘোষণা ক‌রেন।

এ ছাড়া নেছার উদ্দিন ও সিয়া‌মের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চি‌কিৎসার জন‌্য ব‌রিশালে নেওয়ার পথে মারা যায় নেছার উদ্দিন। সিয়াম বর্তমানে শে‌রে-ই বাংলা মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছে।

চরফ‌্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতদের প‌রিবার থে‌কে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *