কাউন্সিলর প্রার্থী ইশতিয়াক মিলুর সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

মোঃ কাউছার খান,

বার্তা সম্পাদক: ময়মনসিংহের ভালুকা পৌরসভায় শারদীয়া দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং ৩নং ভালুকা পৌরসভার কাউন্সিলর প্রার্থী ইসতিয়াক হাসান খান (মিলু)।

শুক্রবার (১১ অক্টোবর ) ৩নং ওয়ার্ড প‍ৌরসভার ঐতিহ্যবাহী পূজা মন্ডপে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থী ইশতিয়াককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

মতবিনিময় সভায় পূজা কমিটির সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউন্সিলর প্রার্থী ইশতিয়াক, প্রভাষক জাফর আবদুল্লাহ খান, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলী রাজ।

এই সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদল নেতা নাজমুল হাসান, আনোয়ার হোসেন, পৌর ছাত্রদল নেতা নাদিম খান, মাহাবুল আলম, আলামিন, সিদ্দিক, রাহাত খান সহ এলাকার মুরুব্বিয়ানগণ যুবসমাজ ও সনাতন ধর্মাবলম্বীরা।

প্রার্থী ইশতিয়াক জানান, আমি এই গ্রামেরই অধিবাসী’ আপনাদের ভাই ও সন্তান। এখানে সম্প্রদায় নিয়ে কোন বিভেদ থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আমার গ্রামের মানুষদের বিপদে আপদে পাশে থাকবো। আমি জনগণের মনোনীত প্রার্থী । এই ওয়ার্ডের জনগণই হলো আমার প্রেরণা ও সাহসের উৎস। আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডকে একটি স্মার্ট ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের পরামর্শে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আপনারা নির্বিঘ্নে সকল ধর্মীয় উৎসব পালন করবেন। কথা দিলাম সর্ব সময়ে আপনাদের পাশে আছি ও থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *