জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. শফিকুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হচ্ছে। ভালুকা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ফলাফল ঘোষণা করা হয় গত ২ মে বৃহস্পতিবার।

এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে (২০২৪) ভালুকা উপজেলায় ৩য় বার এবং ময়মনসিংহ জেলায় ২য় বার মত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ভালুকার আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাস্টার। তিনি উপজেলার নারাঙ্গি ও মরচি দাখিল মাদ্রাসার সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত। উলেস্নখ্য, এর পূর্বে উপজেলা পর্যায়ে দুইবার এবং জেলা পর্যায়ে ১বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমি আজকের এ সাফল্যে অনেক আনন্দিত। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আমি শৈশবকাল থেকে স্বপ্ন দেখতাম একজন আদর্শ শিক্ষক হয়ে ছাত্র সমাজকে আদর্শবান ছাত্র হতে সাহায্য করব। তাই প্রতিষ্ঠানের প্রতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব বোধ থেকে আদর্শ শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *