মীরপুর তরুণ সমাজের উদ্যোগে মাস ব্যাপি কুরআন তাফসির ও ইফতার মাহফিল

রাকিবুল ইসলাম

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি: রহমত,মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারো হাজির হলো মুমিন মুসলমানের দরজায় মাহে রমজান।

আল্লাহ তার বান্দাদের উপর বিশেষ দয়া করেই এই মাস দিয়েছেন নেক আমলের জন্য। এ মাসে নেক আমল করলে তার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেয়।তাই এই মাসে মানুষ নেক আমল আগের মাসগুলোর তুলনায় বাড়িয়ে দেয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মীরপুর গ্রামে মীরপুর তরুণ সমাজের আয়োজনে এবার মাস ব্যাপি কুরআন তাফসীর ও ইফতার মাহফিলের আয়োজন করেছে
এ আয়োজনে এলাকার দানবান ব্যক্তিরা তাদের আর্থিক ও মানসিক ভাবে সহয়তা করে।

তরুণ সমাজের সভাপতি মাওলানা মুমিনুল ইসলাম বলেন, এ আয়োজন করে আমরা চেষ্টা করেছি যেন কুরআনের তাফসীর শুনে মাহে রমজানের গুরুত্ব বুঝে তার উপর আলম করতে পারি, এবং আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *