
ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়েছে।
৫ জুলাই (শনিবার)সকালে ভালুকা পাঁচ রাস্তার মোড়ে একটি সুপার কমপ্লেক্সের ভবনে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা.জাহেদুল ইসলাম।
পরবর্তীতে সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সমন্নয়কারী হাবিব জিহাদীর সঞ্চালনায় পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য সচিব জাতীয় যুব শক্তি ও যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির ডা.জাহেদুল ইসলাম।
এ সময় তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া এদেশের জনগণ কোন নির্বাচন মেনে নিবেনা, তিনি আরও বলেন, অচিরেই এ সরকারকে দায়ীত্ব নিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রিন্স শান্ত, উপজেলা সমন্বয় কমিটির যুগ্মসমন্বয়কারী শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ,লোকমান হেকিম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক শেখ মুশফিকুর রহমান অপূর্ব, সমন্বয় কমিটির,জেলার সদস্য নুরুল ইসলাম,উপজেলা সমন্বয় কমিটির আরাফাত সানী, নুরুজ্জামান কবিরসহ প্রমুখ।
