ভালুকায় ৯ বছরের শিশু মারিয়ার লাশ উদ্ধার

ভালুকার বার্তা, ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ভালুকায় মারিয়া (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া শনিবার সন্ধ্যায় ভাত দেয়ার জন্যে তার মাকে বলেন। ওই সময় তার মা একটু পরে ভাত দেয়া হবে বলে তাকে জানায়। এদিকে, মারিয়ার চাচা সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে তিনি বাড়ির পেছনে মারিয়াকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম শিশু মারিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

ভালুকা উপজেলার ভরাডোবা দক্ষিন পাড়ার লেগুনা চালক মো. মাহাবুব আলমের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *