বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

হান্নান শাহ

বরিশাল প্রতিনিধি: বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না জানিয়ে তিনি বলেন, বাসের সব সিট পুড়ে গেছে।জেলা নগরের বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসটি রাখা ছিল।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বাংলানিউজকে বলেন, রাত ১১টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে অল্প সময়ের চেষ্টায় দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *