গত ২৪ আগষ্ট মাছ চুরির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: গত ২৪ আগষ্ট ভালুকায় মাছের খামার থেকে মাছ চুরির অভিযোগ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মো: রফিকুজ্জামান রুবেল পিতা: কামরুজ্জামান গ্রাম: মাহমুদপুর। তিনি দাবী করেন আমাকে জড়িয়ে পার্শবর্তী গোয়ারী নিলেরটেক বেইরাকুড়ি বিলের মাছ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও আরিফ সেখ এর মাছের খামার থেকে পনের লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ আনা হয়েছে যার কোন সত্যতা নাই। মাছ চুরির মতো গর্হিত অপরাধের সাথে আমাকে জরানো সম্পূর্ন উদ্যেশ্য প্রনোদিত। আমাকে জড়িয়ে সংবাদে যা প্রাকাশ হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত বিষয় হচ্ছে উল্ল্যেখিত ব্যাক্তিগণের সাথে আমাদের জমি-জমা সহ নানা বিষয় নিয়ে বিরোধ রয়েছে। আমরা বিভিন্ন সময় আমাদের জমি-জমা সহ অন্যান্য বিষয়াদী নিয়ে তাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ দায়ের করেছি। উল্ল্যেখিত ব্যাক্তিগণ প্রতিহিংসার বসবর্তী হয়ে আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *