
কাউছার খান: ময়মনসিংহের ভালুকায় ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ মিলনায়তন এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ , আ.ন.ম শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, মোঃ কামরুজ্জামান তুহিন ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান তালুকদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকগণ, অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দ, কলেজের সম্মানিত সদস্য ও অবিভাবক বৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা সরকারি কলেজ শাখার সদস্যরা, এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বৃন্দ।
অনুষ্ঠানের বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
