
আব্দুল্লাহ আল ফারুক
সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী। ওসি মো: রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জেলার রায়গঞ্জ উপজেলার ষোলমাইল জোরপুল এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৮ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, রংপুর জেলার পীরগঞ্জ থানার শিরমনি গ্রামের আকতার হোসেনের ছেলে শেখ কামাল হাসান (৫০) ও সদর উপজেলার শিয়ালকোল ইউপির বিলধলি গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে মো: মমিনুল ইসলাম (৪৩)। আসামিদের বিরুদ্ধে মামলার পরে আদালতে প্রেরণ করা হয়েছে।
