ময়মনসিংহে আবাসিক হোটেলে পড়েছিল তরুণীর মরদেহ

মোহাম্মদ রাজু ঢালী

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে আবাসিক হোটেলে পড়েছিল তরুণীর মরদেহ

ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার ‘নিরালা রেস্ট হাউজ’ থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউজ মালিক ও ম্যানাজারকে আটক করেছে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীটি।

শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় নগরীর বড় বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ মার্চ অজ্ঞাত এক তরুণ-তরুণী ভুয়া নাম ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা রেষ্ট হাউজে উঠে। এরপর ওই তরুণীটিকে গলাকেটে হত্যা করে মরদেহ বাথরুমে রেখে পালিয়ে যায় তরুণ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গেস্ট হাউজের এক কর্মী ওই কক্ষটি পরিষ্কার করতে গিয়ে দেখে বাথরুমে গলাকাটা অবস্থায় ওই তরুণীর মরদেহ পড়ে রয়েছে।

এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে। তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেস্ট হাউজে উঠেছিল, তা যাচাই-বাছাঁই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *