
আনোয়ার হোসেন তরফদার
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ জুলাই বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানার সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ,স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি এস এম গোলাপ, তানবীর আহাম্মদ খান ,যুগ্ন সাধারণ সম্পাদক হারুন খুররম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, এস এম মুহসিন শাওন,আহসানুল ইসলাম হিমেল, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন রাসেল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নাজমুস শাকিব সুমন,অর্থ বিষয়ক সম্পাদক মানিক মিয়া, অপপ্রচার সম্পাদক জাকির হোসেন অপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রতন মন্ডল সহ উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।
