‘স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ’ কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম

মোহাম্মদ রাজু ঢালী 

নিজস্ব প্রতিবেদক: বন্যপ্রাণী উদ্ধার এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থানের লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় “স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ”। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সংগঠনটি প্রায় ৩০০০টির’ও বেশী বিষধর এবং নির্বিষ সাপ উদ্ধার করে সেগুলোকে বন্যপরিবেশে অবমুক্ত করেছে। বন্যপ্রাণী উদ্ধার ছাড়াও সাধারণ মানুষদের মধ্যে সাপ ও বন্যপ্রাণী বিষয়ক বিভিন্ন সচেতনতা মূলক প্রচারণা চালিয়ে গিয়েছে সংগঠনটি।

বর্তমানে ‘স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ’ এর সভাপতি সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।

প্রথম পর্যায়ে গত ১৮ই জুন থেকে ২১ই জুন পর্যন্ত ভালুকা-সহ সারাদেশব্যাপি এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা করে প্রায় ৫০০টি গাছ রোপন করেছে সংগঠনটি। সংগঠনের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপন করে এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

‘স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ’ সংগঠনটি মূলত সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার এবং অবমুক্ত করে থাকলেও, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এর পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়েও কাজ করে যাচ্ছে তারা। বর্তমান সময়ের বৈশ্বিক উষ্ণায়ন,বন্যপ্রাণীর আবাসস্থল সংকট,অতিরিক্ত তাপদাহসহ নানারকম সমস্যার সমাধানের কথা চিন্তা করেই এই প্রচেষ্টা চালায় সংগঠনটির সভাপতি সম্পাদক।

সংগঠনের সভাপতি, রাজু আহমেদ বলেন: প্রথম পর্যায়ে ছোট পরিসরে আমরা বৃক্ষরোপণ শুরু করলেও, এর ধারাবাহিকতা বজায় রাখতে সামনে আরো বড় পরিসরে বেশী সংখ্যক গাছ লাগানোর পরিকল্পনার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *