ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলন মাড়াই মিশিন বিতরণ

মোহাম্মদ রাজু ঢালী  

নিজস্ব প্রতিবেদক: কৃষিই সমৃদ্ধি এ স্লোগানে ময়মনসিংহের ভালুকায় চলতি অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তা ৫০% ভর্তুকি মূল্যেকৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদের সামনে  কৃষি সম্প্রসারন অধিদপ্তর ভালুকার আয়োজনে এ উপকরণ  বিতরণ করা  হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ,উপজেলা  কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।

এ সময়  প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ ফলন মাড়াই মেশিন  বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *