
কাউছার খান
বার্তা সম্পাদকঃ ভালুকা সরকারি কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেনকে বরন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ই জুন) শিক্ষক মিলনায়তন কক্ষে স্টাফ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল, উপাধ্যক্ষ মহোদয় এবং কর্মচারীদের পক্ষ হতে আলাদা ভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
তাছাড়াও অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার এবং ভালুকা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগ ও অন্যান্য সংগঠন।
নব নিযুক্ত অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেন উনার ১ম কার্যদিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, প্রতিষ্ঠাতা মহোদয়ের কবর জিয়ারত এবং প্রতিষ্ঠাতা ও জমিদাতা সহ কলেজের সার্বিক উন্নয়নপর মোনাজাত করা হয়।
পরিচিতি সভায় প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম পিন্টু, সহকারী অধ্যাপক ফেরদৌসি সুলতানা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, অধ্যাপক এস এম মাহবুবুল ইসলাম, চেয়ারম্যান ফিনান্স এন্ড ব্যাংকিং, পরিশেষে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মহোদয়ের সফর সঙ্গী মোঃ মনিরুল ইসলাম, উপ পরিচালক, পানি উন্নয়ন বোর্ড ,মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান, সাধারন বীমা কর্পোরেশন। আরও উপস্থিত ছিলেন কলেজের সকল অধ্যাপক, প্রভাষক, কর্মচারীবৃন্দ।
