মানবিক ইউএনও সালমা খাতুন এর জন্মদিন আজ 

কাউছার খান 

বার্তা সম্পাদক: আজ ১৭ই মার্চ ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন এর শুভ জন্মদিন। তিনি ২০২০ সালের সেপ্টেম্বরে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

ইউএনও সালমা খাতুন ইতিমধ্যে তিন বছরের বেশি অতিবাহিত করেছেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি একদিকে যেমন মিশে গেছেন ভালুকার মানুষদের সঙ্গে, অন্যদিকে তেমনি তার কার্যক্রমগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের কাছে।

কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন সাধারন মানুষের ভালবাসা। এছাড়াও তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসাবে স্থানীয় সরকার পুরস্কার ২০২০ অর্জন করেছেন।

ইউএনও সালমা খাতুন এর বিশেষ প্রচেষ্টায় ভালুকার সকল প্রতিষ্ঠান যেন আলোকিত দৃষ্টি ধারণ করেছে, ফলে প্রকৃত মেধাবীরা মূল্যায়িত হচ্ছে। উপজেলায় বাল্যবিবাহ বন্ধে তার অবস্থান অত্যন্ত কঠোর। করোনাকালিন সময় রাত দিন কাজ করে উপজেলার অসহায় মানুষের পাশে থেকে সরকারি, বেসরকারি তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে অনেক প্রশংশিত হয়েছেন।

ভালুকার বার্তা, পরিবারের পক্ষ থেকে উনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে উনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *