হবিগঞ্জের মাধবপুরে ৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

রিপন মজুমদার

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জে চোরাই পথে ভারতীয় পণ্য নিয়ে আসার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাধবপুর থানার এস আই রাজীব কুমার রায় ও শুভ অভিযান চালিয়ে পৌর এলাকার স্টেডিয়াম পাড়া থেকে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা করে।

এসময় শুল্ক ফাঁকি দেওয়া ১৩২০ প্যাকেট ট্যাং, ২৮৮০ পিস মেহেদী এবং ৪৮০পিস ক্রীম উদ্ধার করে পুলিশ। আটককৃত হাবিবুর রহমান (৪২) গাজীপুর জেলার শ্রীপুর থানার দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *