ডেমরায় শ্বাসরোধ করে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ডেমরা থানার আমলিয়া মডেল টাউন শুন‍্যা টেংরা এলাকায় মিরাজ হোসেন (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ ) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) পাঠিয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় বের করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই যুবককে। মিরাজের হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, মিরাজ পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি শ্যামপুর থানার বটতলা ব্রিজ এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার চরকমিশন গ্রামে। সে ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়ের হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *