
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসরে প্রথম এশিয় নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিশেল ইয়োহ। লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে সোমবার (১৩ মার্চ) এক জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
ইতিহাসে প্রথমবারের মতো, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একজন এশিয়ান নারীকে প্রধান চরিত্রে সেরা অভিনেত্রীর জন্য অস্কার প্রদান করেছে। মিশেল ইয়োহ ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানসে’ তার ভূমিকার জন্য অস্কার গ্রহণ করেন।
ইয়োহ বলেন, ‘স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। তিনি তার পাশে থেকে সহযোগিতা করার জন্য হংকংয়ের নারীদের ধন্যবাদ জানান। মিশেল তার পুরস্কারটি তার মাকে উৎসর্গ করেন। বলেন, আমার মা-ই আসলে ‘সুপার হিরো’।
৯৫ তম অস্কার পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পাঁচজন মনোনয়ন পেলেও কেট ব্ল্যানচেট (টার), মিশেল ইয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস) ও আনা ডি আরমাসের (ব্লন্ড) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
পুরস্কারটি গত বছরের সেরা অভিনেতা বিজয়ী উইল স্মিথের দেওয়া উচিত ছিল, কিন্তু অনুষ্ঠান চলাকালীন ক্রিস রককে চড় মারার কারণে একাডেমি তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে।
