নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: নামাজ পড়ে ফেরার পথে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

শনিবার ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেইটে তার ওপর হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে।

এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *