দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার দুপুরে এ দুর্ঘটনার খবর পান তারা। কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফেলো শহরে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের যাত্রাবাহী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি ফেনীতে। তাদের মধ্যে ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ ও মো. আবুল হোসেন। অন্যদিকে আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ।

পরিবার সূত্রে জানা গেছে, বাংলাদেশিরা জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। বাফেলো এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। গুরুতর আহত দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *