ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে ময়মনসিংহের ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের শিমুলতলি এলাকায় সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ খাবার স্যালাইন বিতরণ করেন এবং তীব্র তাপপ্রবাহ কালে করণীয় সম্পর্কে ড্রাইভার ও সাধারণ জনগণকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *