
জাফর ইকবাল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে নানাবাড়িতে এসে পানিতে ডুবে আবু হুরাইরা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার দেওপুর গ্রামের মাসুদ ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১১টার দিকে শিশু আবু হুরাইরা তার মা ও নানির সাথে বাড়ির সামনে যায় গোসল করতে।সবাই গোসল করতে ব্যস্ত থাকায় হঠাৎ করেই বাড়ির সামনের ডুবায় পড়ে যায় শিশু আবু হুরাইরা।
তিনি আরো জানান, ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
