ইউরোপীয় ক্লাবে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের পারফর্মেন্স ছিলো চোখজুড়ানো। পুরো ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়দের থেকে মনস্তাত্ত্বিক লড়াইয়ে ছিলেন অনেক এগিয়ে। এছাড়া পেনাল্টি কিকে প্রতিপক্ষ ফুটবলারদের নানাভাবে বিভ্রান্ত করেছেন তিনি। যার ফলও মিলেছে। যার ফলে ক্লাব লড়াইয়ে তাকে দলে ভেরাতে চায় অনেক ক্লাব। তারেই ধারবাহিকিতায় এমিকে দলে নিতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম, এক বিবৃতিতে বিষটি জানায় টিওয়াইসি স্পোর্টস।

টটেনহ্যামের বর্তমান গোলরক্ষক হুগো লরিসের বয়স ৩৬। এদিকে ফর্ম অনেকট পড়তির দিকে ফ্রান্সের সাবেক এই অধিনায়কের। তাই ফরাসি গোলরক্ষকের বিকল্প হিসেবে আগামী মৌসুমে নতুন গোলরক্ষক দলে টানতে চায় ইংলিশ লিগের দলটি। সে ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় আছে এমি মার্টিনেজ, এমনটায় জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

এদিকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার আগে দীর্ঘসময় লন্ডনেরই আরেক ক্লাব ও টটেনহ্যামের আর্চ রাইভাল আর্সেনালে খেলেছেন এমি। সে ক্ষেত্রে ফের যদি লন্ডনে ফিরে আসা হয় এমির। সেখানে রক্ষণভাগে সতীর্থ হিসেবে পাবেন জাতীয় দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে।

অন্যদিকে মার্টিনেজকে দলে ভেড়াতে ৩৫ মিলিয়ন পাউন্ডের মতো গুনতে ইংলিশ দলটিকে। এদিকে বিশ্বকাপে এমি মার্টিনেজের আচরণের জন্য তার ব্যাপক সমালোচনা করেছিলেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। টটেনহ্যামে খেলা লরিস এ নিয়ে বলেন, ‘কিছু জিনিস আছে যা আমি জানি না সে কীভাবে করতে পারে। গোলের সামনে মাত্রাহীনভাবে নির্বোধের মতো আচরণ করে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট করার মতো কাজ কীভাবে করা যায় তা আমি জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *