পানামায় সড়ক দুর্ঘটনায় ৩৩ অভিবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: পানামায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বর্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানায় পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ৬০ জনের বেশি অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৩ আরোহী মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৩ অভিবাসীর প্রাণহানি ও আরও ৩৬ জন আহত হয়েছেন। কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো বলেছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছে।য়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *