ভালুকায় মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ কাউছার খান 

বার্তা সম্পাদক : ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা, আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর পৌরসভার ১নং ওয়ার্ডের খালার মোড় খোকানুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় ভালুকা উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি সেলিম মোহাম্মদ কাদেরের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভরাডোবা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, শ্রমিকদল নেতা শফিক মিয়া, ভরাডোবা ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সালাম, বিশিষ্ট শ্রমিকদল নেতা জাহাঙ্গীর, মল্লিকবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, শ্রমিকদল নেতা আলম ডালি, বিরুনীয়া ইউনিয়ন শ্রমিক দলের নেতা আব্দুল আলিম,শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম, ভালুকা ইউনিয়ন শ্রমিক দলের প্রতিনিধি আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও মাদরাসার শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *