ভালুকায় জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকেলে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিলটি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে একটি বিশাল র‌্যালী বের করে ঢাকা-ময়মননসিংহ মহাসড়ক সহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাচ-বাংলা ব্যাংকের পূর্ব পাশে মিলিত হয় ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত আগামী জাতীয় সংসদ প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও সেক্রেটারী শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায় এ সময় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলু বলেন, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। মানুষ কখনো মানুষের সমাধান দিতে পারে না। একমাত্র সমাধান দিতে পারে মহাগ্ৰন্থ পবিত্র আল-কোরআন। ইনশাআল্লাহ একদিন এই দেশে সৎ ও যোগ্য লোকের শাসন চলবে।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা মজলিসে শূরা সদস্য মাওঃ মোবারক হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মাহফুজুর রহমান পাঠান, উপজেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শরিফ মোল্লা, ডঃ হাফেজ আবুল কাশেম, হবিরবাড়ী ইউনিয়ন আমীর জহির উদ্দিন বাবর , ভালুকা ইউনিয়নের আমির জহিরুল ইসলাম জুয়েল, ধীতপুর ইউনিয়নের আমির মোঃ খুরুম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *