ভালুকায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা ও পৌর কমিটি গঠন 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলার আওতাধীন ভালুকা উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে।

ফ্রন্টের জেলা আহ্বায়ক দেবব্রত দাস দুকুল ও সদস্য সচিব সংগ্রাম বর্মণের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট ভালুকা উপজেলা কমিটিতে উজ্জ্বল বিশ্বাসকে সভাপতি ও রানা মোহন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে, ২৫ সদস্য বিশিষ্ট ভালুকা পৌর কমিটিতে সভাপতি হয়েছেন প্রদীপ বণিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অসীম কুমার মোদক।

নবগঠিত এ কমিটি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফ্রন্টের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *