
নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি ২০২১ ব্যাচের উদ্যোগে এক অনুপ্রেরণামূলক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) কলেজ মাঠে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীরা। একসঙ্গে ইফতার করার মাধ্যমে তারা পুরোনো বন্ধুত্বের স্মৃতিচারণ করেন এবং একে অপরের খোঁজখবর নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সাহাব উদ্দিন, যিনি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং আগামীর পথচলায় শুভকামনা জানান।
বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশ তৈরি করে, যা অংশগ্রহণকারীদের মনে স্মরণীয় হয়ে থাকবে।
