ভালুকায় ভোটার তথ্য সংগ্রহ শেষ, শুরু হয়েছে ছবি তোলার কার্যক্রম

আনোয়ার হোসেন তরফদার, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় বাড়ী বাড়ী গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শেষ, শুরু হয়েছে ছবি তোলার কার্যক্রম, নতুন ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে একে ছবি তোলে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ভরাডোবা  সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও নেই তাদের বিরক্তিকর আচরণ। রয়েছে আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রবল আকাঙ্খা।

এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা নতুন ভোটারদের পানি ও বিস্কুট বিতরণ ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন ভরাডোবা ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক ভরাডোবা ইউনিয়ন পরিষদে আগামীদিনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম আকন্দ। তার সাথে বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা জানান এবারের ভোটার তথ্য হালনাগা কর্মসূচিতে ভালুকায় পনের হাজারের বেশি নতুন ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার সম্ভবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *