
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নে রাতের আধারে প্রায় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গতরাতে ভরাডোবা গ্রামে খোকন হোসেন ঢালীর মৎস্য খামারে।
খামারের পাহারাদার জানায় শেষ রাতে মানুষের শব্দ পেয়ে আমি তাৎক্ষণিক সজাগ হয় বের হয়ে দেখি ফিরাশির পারে লাগানো সব পেঁপে গাছ কেটে চলে গেছে দুর্বৃত্তরা।
খামারির মালিক খোকন হোসেন ঢালী জানায় আমার প্রায় শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন আমার ফিশারির মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, পাহারাদার কে হুমকি দেওয়া হচ্ছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ জানান লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
