ভালুকায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : ১৪(সেপ্টেম্বর) ২০২৪ ইং রোজ শনিবার (সকাল ১০ টায়) ইসলামিক ফাউন্ডেশন ভালুকা, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ২০২৩ ইং শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, জনাব, এ এস এম শফিউল আলম তালুকদার প্রকল্প পরিচালক( যুগ্ম সচিব), মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবেজ আহমেদ, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আবদুর রাজ্জাক, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান জনাব, ফারহান লাবীব জিসান, সহকারী কমিশনার( ভূমি), ভালুকা, ময়মনসিংহ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন
ভালুকা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার জনাব,মাহফুজুল হক শামীম।

এ সময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক,শিক্ষিকা ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *