
নিজস্ব প্রতিবেদক: অদ্য(১২ সেপ্টেম্বর)রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং বিকাল ৪ ঘটিকায় মহানগর অস্থায়ী কার্যালয়ে ইসলামী যুব মজলিস ময়মনসিংহ মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে কেন্দ্রীয় দায়িত্বশীল ও ময়মনসিংহ বিভাগীয় জোন পরিচালক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকী, ইঞ্চিনিয়ার ইমরান আসাদ নির্বাচন কমিশনার এর ভূমিকা পালন করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর এর নেতৃবৃন্দ,ইসলামী যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার নেত্রীবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় খেলাফত মজলিস এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন,এতে মাওলানা মাহবুবুর রহমান সাগরকে সভাপতি ও মাওলানা নাজমুস সাকিবকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
