ভালুকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান রফিক, অন্যান্য পদে পারুল ও মুন্নি নির্বাচিত

আরাফাত সিদ্দিকী আল-আমিন: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২৬১ ভোট। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৮৬০ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্ৰহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ভোটগ্রহণ গণনার শেষে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এজাদুল হক পারুল। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহম্মেদ হিমু চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৯৫৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি পদ্ম ফুল প্রতীক নিয়ে ৮৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৭৩৬ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *