মীরপুর তরুণ সমাজের উদ্যোগে শিক্ষা সামগ্রি বিতরণ

রাকিবুল ইসলাম (ফরিদগঞ্জ, চাঁদপুর)

শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে সোজা রাখার জন্য শিক্ষার কোন বিকল্প নেই।
সেই লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মীরপুর তরুণ সমাজ কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শনিবার সকাল ১০ ঘটিকায় রাকিবুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয় শিক্ষা সামগ্রি বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব, মোঃ মোক্তার হোসেন তালুকদার বক্তব্যে তিনি বলেন, মীরপুর তরুণ সমাজ ইসলামিক ও সামাজিক কাজ করে আসছে সামনে যেন আরো বড়ো পরিসরের করতে পারে সেই লক্ষে আপনাদের সহযোগিতা চাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জনাব মোঃ নূরুল ইসলাম তিনি বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের ছেলে প্রায় নেশায় আসক্ত হয়ে থাকে, কিন্তু বিপরীতে মীরপুর তরুণ সমাজ একটি নতুন উদাহরণ সৃষ্টি করেছেন, যে আমরাই পারি সমাজকে বদলাতে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন পাটোয়ারী তিনি বলেন, তরুণ সমাজ বরাবরই তারা ভালো উদ্যোগ নিয়ে কাজ করে, তাদের কাজ গুলো খুবই চমৎকার, দোয়া করি সামনে আরো সমাজের প্রতিটা মানুষের কাজে তাদের এই উদ্যোগ পৌঁছে যাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্বাসউদ্দীন খোকন, তরুণ সমাজ সেবক ও এত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব রায়হান হোসেন (বাবু) সহ আরো অনেকে।

তরুণ সমাজের সভাপতি মাওলানা মুমিনুল ইসলাম এর বক্তব্যের পর-ই প্রায় ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *