ভালুকায় বিজয় দিবস উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোহাম্মদ রাজু ঢালী  ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামিরদিয়া আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের উদ্যোগে দিন ব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডর উপ-বিদ্যালয় পরিদর্শক সাখাওয়াত হোসেন, জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের উপদেষ্টা প্রিন্সিপাল কর্ণেল মো. রাশিদুল ইসলাম খান (অবঃ), হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, জামিরদিয়া আব্দুল গণি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ. ছাত্তার মাস্টার, সাবেক মেম্বার জামাল হোসেন, আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *