
মাহবুব রাব্বানী
চাঁদপুর প্রতিনিধি: আতঙ্কজনক এক স্থানের নাম চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের বাগাদী চৌরাস্তা। এ স্থান দিয়ে যানবাহন চলাচল করার সময় আতঙ্কে থাকে যাত্রী ও গাড়ি চালকগণ।
এ স্থানে সড়ক দখল করে গড়ে উঠেছে বহু অবৈধ দোকানপাট। যার ফলে একদিক থেকে আসা যানবাহনগুলো বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোকে দেখতে না পেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাগাদী চৌরাস্তা থেকে চান্দ্রা-মুন্সীরহাট সড়কে প্রবেশ করতে গিয়ে, এমনকি চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে প্রবেশ করতে গিয়ে সড়কের উপরে থাকা দোকানপাটের জন্য যানবাহন দেখতে না পেয়ে এধরনের দুর্ঘটনা ঘটছে। কিন্তু এ দুর্ঘটনার জন্যে কে দায়ী–এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। অনেকে অভিযোগ তুলে বলেন, সড়কে গড়ে ওঠা দোকানের কারণে এ দুর্ঘটনা ঘটে। ঔ এলাকার মানুষজন বলসে,যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
