ভালুকায় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে এমপি ধনুর উঠান বৈঠক 

আনোয়ার হোসেন তরফদার: ময়মনসিংহের ভালুকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গার্লস স্কুল মাঠে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আজাহার শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম,সহ দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহবুব হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাইদ, মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনোয়ার হোসেন রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সহ সভাপতি মহিউদ্দিন মাহি, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এম পি ধনু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের দ্বারা কে অব্যাহত রাখতে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *