
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিবের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান সিয়াম এর তত্ত্বাবধানে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন এর লবনকোঠা হাফিজিয়া মাদ্রাসায় ওই একঝাঁক কোরাআনের হাফেজ ও ছাত্রদের নিয়ে ওই কোরআন তিলাওয়াত দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান সিয়াম জানায়, প্রিয় নেতা, প্রিয় কাকার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার জন্য এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ মাহফিলে অন্যান্য ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার বড় হুজুর মুফতি হুমায়ুন সাহেব এবং মাদ্রাসার শিক্ষক গন। পরে মাদ্রাসার ছাত্রদের জন্য সন্ধ্যাকালীন ভোজের ব্যবস্থা করেন।
