
ডেস্ক রিপোর্ট: শরিফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ নিয়ে প্রায়ই গুঞ্জন উঠে। পরক্ষণে সব গুঞ্জন মিটিয়ে ফেলেন তারা। কিন্তু এবার ডিভোর্স হলো এই তারাকা জুটির।
এবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি।এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স দিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের একটি বাচ্চা আছে। কিন্তু পরিমণি বলেন, আমি আর এইভাবে সংসার করতে পারছি না। তাই আমি রাজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি অনেক দিন ধরে। কিন্তু ভেবেছিলাম রাজ পরিবর্তন হয়ে যাবে। আমাদের সংসার ভাল ভাবে চলবে। কিন্তু কোনো পরিবর্তন না হওয়ায় আজ সোমবার রাজকে ডিভোর্স দিয়েছি।
