ভালুকায় অসহায়দের মাঝে নলকূপের মালামাল বিতরণ

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় ৫০টি পরিবারের কাছে সুপেয় পানির জন্য গভীর নলকূপের সকল মালামাল সহ সাবমারসিবল পানির পাম্প বিতরণ করা হয়েছে।

শনিবার ১৯ আগস্ট সকালে উপজেলার পাঁচগাও এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল খায়ের ফাউন্ডেশনের অ্যাডভাইজার ডাঃ মোশায়েদ রহমান মুন’র প্রজেক্ট মোমেনা মারাফাহ ভিলায় সাবমারসিবল পানির পাম্প বিতরণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য আল খায়ের ফাউন্ডেশন উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ মোশায়েদ রহমান মুন এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসায় উন্নয়নমুলক কার্যক্রম অংশগ্রহন-সহ অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম, অসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *